Rajma Khichuri (রাজমা খিছুড়ি)for Baby-500g/1kg
৳ 320.00 – ৳ 540.00Price range: ৳ 320.00 through ৳ 540.00
অর্ডার করতে weight সিলেক্ট করুন➡️
01813-508603
জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন
Product Description
রাজমা খিচুড়ি মিক্স
💁🌿শিশুর জন্য পুষ্টিমান খাবার এর একটি হল রাজমা মিক্সড খিচুড়ি। শিশুর প্রত্যেক দিনের খাবার এর তালিকায় রাখুন রাজমা মিক্সড খিচুড়ি
💥💥 রাজমা মিক্সড খিচুরি 💥💥
বাচ্চাদের খাবার নিয়ে যেন মায়েদের চিন্তার শেষ নেই।যখন থেকে একটা বাচ্চার সলিড শুরু তখন থেকে মায়েদের চিন্তা শুরু। বাচ্চা যখন খাবারের স্বাদ বুঝতে শিখে তখন চায় ভিন্ন ভিন্ন খাবার আমরা বড়রা যেমন একি খাবার বার বার খেতে পছন্দ করি না ঠিক আমাদের বাসার সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য কলিজার টুকরা সোনামণিরাও চায় মজাদার এবং বিভিন্ন খাবার খেতে।তাই আপনার সোনামণিদের জন্য ” সেরেলাক “নিয়ে এলো রাজমা খিচুরি মিক্সড। যা আপনার বাচ্চার খাবারে আনবে ভিন্ন স্বাদ। আর আমাদের সবসময় চেষ্টা আপনার বাচ্চার জন্য রুচি ও পুষ্টিগুণ সম্পন্ন খাবার তৈরি করা।
উপাদান::
★পোলাও চাল।
★নাজির শাইল চাল।
★রেগুলারচাল
★মসুর ডাল।
★ছোলার ডাল।
★মাসকালাই ডাল
★মুগ ডাল।
★সাগুদানা
★রাজমা
★এলাচ
*আদা ও রসুন পাউডার দেয়া থাকবে
ওমসলাও স্পেশাল উপাদান দিয়ে তৈরি
#সাগুদানার পুষ্টিগুন ::সাগুদানা শর্করার ও কার্বোহাইড্রেট এর বেশ ভালো একটি উৎস।সহজে হজমযোগ্য শরীরে দ্রুত শক্তি যোগায়, পেশী সংকোচনে সহায়তা করে, পানির ভারসাম্য রক্ষা করে।সাবুদানায় সম্পৃক্ত চর্বি কম থাকায় হার্টের রোগীদের জন্য ভালো একটি খাবার।কোষ্ঠকাঠিন্য হলে সাগু খেলে বেশ উপকার পাওয়া যায়
#এলাচ এর পুষ্টিগুন::
এলাচ দেহের ক্ষতিকর ট্রক্সিন দূরর করে।বুক জ্বালাপোরা, বমিভাব দূর করে খাবারের প্রতি রুচি বাড়ায়।
#রাজমার পুষ্টিগুন::
★ রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে, যা শরীরে ক্যানসার হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ উপকারী।
★রাজমার ভিটামিন কে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের জন্য বিশেষ উপকারী।
★রাজমায় রয়েছে এক ধরনের ফাইবার, যা শর্করা জাতীয় খাবারের মেটাবলিজম রেট ঠিক রেখে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
★রাজমা ফাইবার সমৃদ্ধ খাবার বলে পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে।
★উচ্চ ফাইবারযুক্ত রাজমা রক্তে কোলেস্টরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং রাজমায় উপস্থিত ম্যাগনেসিয়াম রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে।
★রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তে লোহিতকণিকার পরিমাণ ঠিকঠাক রাখে এবং পাশাপাশি শরীরকে প্রচুর এনার্জি সরবরাহ করে।
★রাজমা হল প্রোটিন সমৃ্দ্ধ খাবার এবং তাই মাংস বা দুগ্ধজাত খাবারের পরিবর্ত হিসেবে কাজ করে।
★ রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি১ বা থায়ামিন। এই ভিটামিনটি স্মৃতিশক্তি ভাল রাখতে সাহায্য করে।
★ ফ্ল্যাভোনয়েডস বা প্রোঅ্যান্থোসায়ানিডিন সমৃদ্ধ এই খাবার ত্বক ভাল রাখে এবং ত্বকে বলিরেখা পড়তে বাধা দেয়।
★রিউমাটয়েড আর্থারাইটিসে যাঁরা ভুগছেন তাঁদের পক্ষে উপকারী রাজমা কারণ এতে থাকে কপার যা লিগামেন্ট এবং জয়েন্টের ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে।
#কিভাবে_রান্না_করবেন?
★সবজি দিয়ে রান্না করতে পারবেন।
★ডিম দিয়ে রান্না করতে পারবেন।
★চিকেন দিয়েও রান্না করতে পারেন।
💁খিচুড়ির পুষ্টিমান
🌾🌿🍀 খিচুড়িতে প্রোটিন ও কার্বোহাইড্রেটের ব্যালান্স ঠিকভাবে থাকে। তাই খিচুড়িকে পরিপূর্ণ খাবার বলা হয়। খিচুড়ি তৈরি করা হয় ডাল ও চাল দিয়ে। ডালে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ, ভিটামিন ‘সি’, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও ১০টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড। এক কাপ খিচুড়ি থেকে প্রায় ২৭২ ক্যালোরি শক্তি পাওয়া যায়। খিচুড়ির সঙ্গে সামান্য ঘি ও কয়েক ধরনের সবজি মিশিয়ে দিলেই পরিপূর্ণ ব্যালান্সড খাবার হবে।🌾🌿
👎👎👎👎
🍀🌿🌾 ডায়রিয়া, বমি, জন্ডিস, জ্বর ইত্যাদির সময় পাতলা খিচুড়ি খেলে শারীরিক দুর্বলতা কাটে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের পুষ্টি চাহিদ খিচুড়ি সহজপাচ্য বলে শিশু খিচুড়ি খেয়ে উপকার পাবেন।
🌿 আপনার শিশুকে দিন আমার তৈরি রাজমা মিক্সড খিচুড়ি 🌿
